বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গৌরীর ছোঁয়ায় ঘর সাজাতে চাইলে কত টাকা গুনতে হবে?

    গৌরীর ছোঁয়ায় ঘর সাজাতে চাইলে কত টাকা গুনতে হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি সমানতালে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন কিং খান শাহরুখ। ইতোমধ্যেই তার ছেলে-মেয়েও পা রেখেছেন শোবিজ অঙ্গনে। তবে শিল্প-সংস্কৃতির জগতে অনেক আগেই যুক্ত হয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। তিনি শুধু একজন অন্দরসজ্জাবিদই নন, বরং বলিউডের নামীদামি তারকাদের বাড়িঘরে তার নান্দনিক ছোঁয়া লেগে আছে।

    সেইসব তারকাদের তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, অনন্যা পান্ডে এবং মনীশ মালহোত্রার মতো বিখ্যাত ব্যক্তিরা।

    কখনও কারও বাড়ি সাজিয়েছেন সুন্দর করে, কখনও আবার কারও অফিস। তবে কেউ যদি কিং খানের স্ত্রী গৌরীকে দিয়ে তাদের বাড়ি ডিজাইন করাতে চান, জানেন কি কত টাকা বাজেট রাখতে হবে?
     
    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গৌরী খান শুধুমাত্র আইডিয়া দেয়া এবং কথা বলার জন্যই নাকি ৬ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। শুধু পরামর্শ নিতে হলে ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তারপরে যদি তিনি বাড়ি সাজাতে রাজি হন, তা হলে তিনি ৩০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
     
    বিলাসবহুল বাংলো ডিজাইনের জন্য তার পারিশ্রমিক আরও বেশি। এর জন্য তিনি প্রায় ৩ কোটি থেকে ১০ কোটি টাকা নিয়ে থাকেন। বাণিজ্যিক প্রোজেক্টের জন্য ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা নেন। শুধু তাই নয়, গৌরী খানের কাস্টমাইজ আসবাবপত্রের দামও লাখ টাকা। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন