বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ছেলেকে ভর্তি করতে সিঙ্গাপুর সফরে শাকিব ও অপু

    ছেলেকে ভর্তি করতে সিঙ্গাপুর সফরে শাকিব ও অপু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাকিব খান ও বুবলীছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে ভাইরাল হয়েছেন। ছবিগুলো সমালোচনার মুখে পড়েছে। এবার জানা গেছে, শাকিব অপু বিশ্বাসকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এবং ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করার পরিকল্পনা করছেন।

    এর আগে সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন।

    এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।

    শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।
     
    এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করাবেন তিনি।

    নায়িকা এটাও জানালেন, এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।

    অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

    ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
     
    তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু। বরং, এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে।

    ২০০৮ সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন