বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পাঁচদোনা পুলিশ ক্যাম্পে আবারও কার্যক্রম শুরু

    পাঁচদোনা পুলিশ ক্যাম্পে আবারও কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধ্বংস হওয়ার এক বছর পর ফের চালু হলো নরসিংদীর পাঁচদোনা পুলিশ ক্যাম্প। ক্যাম্পে কার্যক্রম শুরু হওয়ায় নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

    গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা পুলিশ ক্যাম্প। টিনশেড দোচালা ঘরের ক্যাম্পটির দরজা-জানালা ভাঙচুরের পর আগুনে ভস্মীভূত হয় প্রতিটি কক্ষ। ক্যাম্পের সামনে রাখা কয়েকটি গাড়িও আগুনে ধ্বংস হয়। তবে পুলিশ সদস্যদের বিচক্ষণতায় অস্ত্র ও প্রাণ রক্ষা পায়।

    ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে অবস্থিত এ ক্যাম্পের কৌশলগত গুরুত্ব অপরিসীম। কারণ মোড় থেকে বাজার পর্যন্ত রয়েছে পাঁচটি ব্যাংক, দুটি বড় বাজার ও একাধিক শিল্প প্রতিষ্ঠান। এছাড়া চারটি জনবহুল ইউনিয়নের নিরাপত্তার জন্যও এ ক্যাম্পের উপস্থিতি অত্যন্ত জরুরি।

    ক্যাম্পে হামলার পর থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছিল মাধবদী থানা থেকে। সংস্কারের পর দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত ২৭ আগস্ট পুনরায় ক্যাম্পে ফিরে আসে পুলিশ সদস্যরা এবং শুরু হয় পূর্ণাঙ্গ কার্যক্রম।

    পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ আহমেদ বলেন, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্যাম্প নতুনভাবে চালু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

    মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পাঁচদোনা পুলিশ ক্যাম্প পুনরায় চালু হওয়ায় এলাকার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন