প্রভার বড়পর্দার যাত্রা শুরু

আলোচিত ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বড়পর্দায় পা রাখছেন।প্রথমবারের মতো তিনি একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যার নাম ‘দুই পয়সার মানুষ’ এবং ‘দেনা পাওনা’। উভয় সিনেমাই সরকারি অনুদানপ্রাপ্ত।
দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে প্রভা আগে কখনো সিনেমায় কাজ করেননি। বিভিন্ন সময়ে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে রিহার্সেলও করেছি, কিন্তু শেষ পর্যন্ত ছবিতে কাজ করা হয়নি। পরিবারের পক্ষ থেকেও এক ধরনের ভয় ছিল সিনেমায় নামলে পড়াশোনাটা হয়তো আর শেষ হবে না। পরে যখন নিজে সিদ্ধান্ত নিতে শুরু করি, তখন ভালো গল্প পাচ্ছিলাম না। তাই এতদিন সিনেমায় কাজ করা হয়নি।
তিনি আরও যোগ করেন, অভিনয়শিল্পী হিসেবে অন্তত একটা সিনেমায় কাজ করা দরকার বলে মনে হয়েছে। ক্যারিয়ারে একটি ছবিও থাকবে না এটা মানা যায় না। তাই এবার যখন ভালো গল্পের সুযোগ এসেছে, ভেবেছি এটাই সঠিক সময়।
প্রসঙ্গত, ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতে প্রভাকে দেখা যাবে একজন আইন বিভাগের শিক্ষার্থীর চরিত্রে। সেখানে তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা এবিএম সুমন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমাতে তিনি অভিনয় করছেন ‘নিরুপমা’ চরিত্রে, যেখানে তার বিপরীতে আছেন ইমন।
দৈএনকে/ জে. আ