বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শহীদ জিয়ার আদর্শে বিএনপি বিশেষ অবস্থানে: আফরোজা খান রিতা 

    শহীদ জিয়ার আদর্শে বিএনপি বিশেষ অবস্থানে: আফরোজা খান রিতা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন: " শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও জনাব তারেক রহমানের নেতৃত্ব এই তিন এর সমন্বয়ে বিএনপি আজ এক বিশেষ অবস্থানে চলে গিয়েছে। আমাদের সবাইকে মিলে এখন ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় বিএনপি বাংলাদেশের মানুষের আকাঙ্খার প্রতীক। "

    আজ  ১ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

    এ সময় রিতা আরও বলেন," বিগত ১৬টি বছর বিএনপি নেতাকর্মীরা হাসিনা সরকারের সকল অপকর্মের প্রতিবাদ জানিয়ে জেল জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তবুও সাহসিকতার সাথে রাজপথে থেকে আন্দোলন করেছে। সর্বশেষ ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী   আন্দোলনেও বিএনপির ভূমিকা অপরিসীম। " 

    জেলা কৃষকদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবাদ কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান , জেলা কৃষক দলের সদস্যসচিব  আব্দুস সালাম বাদল, সত্যেন কান্তি ভজন সহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন