বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গ্রামের ধানক্ষেতে বিশাল অজগর, উদ্ধার করে নেওয়া হলো চিকিৎসার জন্য

    গ্রামের ধানক্ষেতে বিশাল অজগর, উদ্ধার করে নেওয়া হলো চিকিৎসার জন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানখেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিয়ে যাওয়া হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে। সাপটি আহত থাকায় এখনো অবমুক্ত করা হয়নি।

    রোববার (৩১ আগস্ট) দুপুরে সাপ সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।

    চঞ্চল গোয়ালা জানান, দুপুরে স্থানীয়রা তাকে ফোনে জানায় ধান কাটার সময় তারা একটি অজগর দেখতে পান। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় কেউ সেটিকে কাঁচি দিয়ে আঘাত করে।

    তিনি বলেন, “আমি সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যাই। আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসা চলছে। সুস্থ হলে এটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হবে।”

    চঞ্চল আরও জানান, “আমি স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেছি যে, এই সাপ আমাদের কোনো ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃষ্টির কারণে ছড়ার পানিতে ভেসে এসে হয়তো ধানখেতে উঠেছিল। সাপটির ওজন প্রায় ১০ কেজি।”

    লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “অজগরটি কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে সেটিকে আবার বনেই অবমুক্ত করা হবে। বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ সাপ দেখলে হত্যা না করে বনবিভাগ বা সংরক্ষণকর্মীদের জানাতে অনুরোধ করা হয়েছে।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন