বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    নিহত হুসনেআরা বেগম (২৫) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।

    রোববার সকালে নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

    সরজমিনে জানা যায়, ৩০ আগষ্ট (শনিবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ গৃহে ঘুমিয়ে পড়েন। 

    রোববার সকালে দরজাবদ্ধ ঘরে সন্তানদের কান্না শুনে শাশুড়ি ছেলের বউকে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজার খুলে ঘরের ভিতরে ঢুকে হুসনেআরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

    খবর পেয়ে মেয়ের বাড়ির স্বজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রবিবার সকাল ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরন করে।

    এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শাহাব উদ্দিন জানান, পোস্টমর্টেম রিপোর্ট ও নিহতের পরিবারের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন