বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • হাজীপুরে গত ৭ দিনে ৭ গরু চুরি

    হাজীপুরে গত ৭ দিনে ৭ গরু চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাজীপুর ইউনিয়নে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। 

    শনিবার (৩০শে আগস্ট) রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে একযোগে ৩টি গরু চুরি হয়েছে। গত চুরির ঘটনার মাত্র পাঁচ দিন আগে একই ইউনিয়নের পাবই গ্রাম থেকে ৪টি গরু চুরি হয়েছিল। এতে করে গত ৭ দিনে মোট ৭টি গরু চুরির ঘটনা ঘটলো।

    রজনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত গরুর মালিক আব্দুল মছব্বির জানান, গভীর রাতে তার গোয়ালঘর থেকে চোরেরা একটি দুধেল গাভী এবং দুইটি ডেকা গরু নিয়ে গেছে। তিনি ধারণা করছেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

    এক সপ্তাহের মধ্যে পরপর গরু চুরির ঘটনায় পুরো হাজীপুর ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, তিনি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।

    এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন এবং রোববার বিকেলে ওই এলাকা পরিদর্শনে যান। তিনি আরও জানান, শনিবার রাত্রীকালীন সময়ে তিনি নিজেই ওই এলাকায় টহলে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন