বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জন্মদিনে অপ্রত্যাশিত চমক পেলেন সাফা কবির

    জন্মদিনে অপ্রত্যাশিত চমক পেলেন সাফা কবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফা কবির শোবিজের পরিচিত মুখ । গত ২৯ আগস্ট ছিল তার জন্মদিন। এই দিনে তাকে সাধারণত নানা দামী উপহার দিয়ে চমক দেওয়া হয়। তবে এবারের জন্মদিনে তিনি পেলেন একেবারেই ভিন্ন ধরনের উপহার, যা তার হৃদয়ে অমলিন হয়ে থেকে গেছে অমূল্য স্মৃতির মতো।

    সাফার বাসায় প্রায় চার-পাঁচ মাস ধরে কাজ করছে কিশোরী সানজিদা। বয়স হবে মাত্র ১৩-১৪ বছর। প্রতিদিনের কাজের ভিড় সামলেই সে চুপিসারে তৈরি করেছিল এক বিশেষ সারপ্রাইজ।

    বাসার কাজের ফাঁকে বাইরে গিয়ে কিছু ফুল জোগাড় করে নিয়ে আসে সানজিদা। সেগুলো নিজ হাতে র‌্যাপ করে লুকিয়ে রাখে। শুধু তাই নয়, একটি কাগজে নিজের অনুভূতি লিখে তাতে শুভেচ্ছা জানায় তার প্রিয় ম্যামের জন্য। রঙতুলির আঁচড়ে সে যেন ভালোবাসার রঙ ছড়িয়ে দেয় কাগজজুড়ে।

    জন্মদিনের মুহূর্তে সাফার হাতে সেই ফুল আর চিরকুট তুলে দেয় সানজিদা। অবাক হয়ে যান নায়িকা। খুশিতে তার চোখ ভিজে ওঠে। কারণ, এই ছোট্ট কিশোরীর আন্তরিকতায় যে নিখাদ ভালোবাসা মিশে ছিল। আর তাই এই ছোট উপহারটি তার কাছে হয়ে ওঠে জীবনের অন্যতম বড় উপহার।

    মাঝে মাঝে হাজার কিংবা লাখ টাকার উপহারও এমন সরল অথচ আন্তরিক উপহারের কাছে ম্লান হয়ে যায়। সাফা কবিরও মনে করেন, এটি এখন পর্যন্ত তার প্রাপ্ত সেরা উপহার।

    ঘটনাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে মন্তব্য করছেন, ‘এটা ভীষণ কিউট।’ আবার কেউ লিখেছেন, ‌‘ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসেই। তা সে যে-ই হোক না কেন।’

    সাফা কবির নিয়মিতই অভিনয় করছেন নাটকসহ ওটিটিতে। প্রায়ই শোনা যায় সিনেমাতেও নাম লেখাবেন অভিনেত্রী। তবে ব্যাটে বলে মিলছে না বলে এখনো সেটা হয়ে ওঠেনি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ