বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজাকারি স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

    রাজাকারি স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো রাজাকারি স্লোগান তিনি শুনতে চান না। তিনি উল্লেখ করেন, আমি মুক্তির স্লোগান এবং প্রগতিশীল স্লোগানই শুনতে চাই।

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো। মুক্তিযোদ্ধার ইতিহাস পড়। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও।

    গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান। জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেয়েছেন তিনি। বিএনপিতে তার সব পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

    চলতি মাসের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের এক আলোকচিত্র প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শিত হয়। পরে বাম সংগঠনগুলোর প্রতিবাদের মুখে ঢাবি কর্তৃপক্ষ সেসব ছবি সরিয়ে নেয়।

    এমন ঘটনার পুনরাবৃত্তি চান না উল্লেখ করে ফজলুর রহমান বলেছেন, ‘আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়া বলুক যে, গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার স্থান নাই, এই স্লোগান আমি শুনতে চাই না। আমি রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না।

    একইসঙ্গে তরুণ প্রজন্মকে অশ্লীল স্লোগান দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, ‘অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দাও, সেগুলো থেকে বিরত থাকো। নাহলে জাতি হিসেবে আমাদের মাথানত হয়ে যাচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন