শাহরিয়ার নাজিম জয়: ‘অনেক স্বার্থপর বাবা দেখেছি’

আড়াই দশক ধরে ছোট ও বড় পর্দায় পরিচিত নাম শাহরিয়ার নাজিম জয়। অভিনয়, নির্মাণ ও উপস্থাপনার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন পেশার মানুষের সাক্ষাৎকার নেন এবং সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করেন। এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, “অনেক স্বার্থপর বাবা দেখেছি।”
এক ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেন, আমার জীবন যেমন তেমন তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা। বাবা ভেবেছিল আমার কথা। আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার কথা।
স্বার্থপর বাবা দেখেছি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আমি কি আমার দাদার দাদাকে মনে রেখেছি? কিংবা দাদা কেও কি মনে পড়ে? তাহলে এত কেন ভাবা ভাবি? এসব ভাবাভাবীতে নিজের জন্য কি থাকে? তবে অনেক স্বার্থপর বাবা দেখেছি নিজেকে নিয়েই ভাবে।
শেষে লিখেন, এরা হয়ত বাবা হিসেবে অত ভালো না কিন্তু নিজের জন্যে নিজের জীবনের জন্য নিজেকে নিজে ভালোবাসার জন্য হয়তো তারাই ভালো।
দৈএনকে/ জে. আ