বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশে আসছে কলকাতার হিট ছবি ‘ধূমকেতু’

    বাংলাদেশে আসছে কলকাতার হিট ছবি ‘ধূমকেতু’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ধূমকেতু’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে, অভিনীত হয়েছে দেব ও শুভশ্রী গাঙ্গুলী। গল্প ও অভিনয় উভয় ক্ষেত্রেই সিনেমাটি প্রশংসিত হয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই চলচ্চিত্র টালিগঞ্জে দীর্ঘদিনের শূন্যতা পূরণ করেছে।

    ‘ধূমকেতু’ সিনেমাটি তৈরি হয়েছিল প্রায় ১০ বছর আগে। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এর মুক্তি। অবশেষে ১৪ আগস্ট ২০২৫ মুক্তি পায় সিনেমাটি। তখন থেকেই টালিউড বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে। প্রথম দুই সপ্তাহে এর আয় ছাড়িয়েছে ২১ কোটি রুপি। এর আয় ৫০ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

    শোনা যাচ্ছে, এবার মুক্তি বাংলাদেশেও পেতে পারে ‘ধূমকেতু’। সিনেমাটির প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় উপহাইকমিশনে সিনেমাটি মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন।

    এর আগেও সামাজিক মাধ্যমে তিনি বাংলাদেশে সিনেমাটি মুক্তির আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবার তিনি সরাসরি উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দেন।

    রানা সরকার বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অনেক ভক্ত রয়েছেন। তাদের আবেগ ও অনুরোধের জায়গা থেকেই এই পদক্ষেপ নিয়েছি। হাইকমিশনের সঙ্গে আমাদের ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, দেখা-সাক্ষাৎ হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো শুরু হবে।’

    তবে ঠিক কবে বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রযোজক। তিনি জানান, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হবে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিছু আইনগত বিষয় আছে, যা দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।’

    প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’ সহ মোট ৯টি সিনেমা মুক্তি পায়। কিন্তু ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হলে সিনেমা আদান-প্রদানেও প্রভাব পড়ে।

    সর্বশেষ গেল বছরের ১ নভেম্বর ভারতীয় সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পায় বাংলাদেশে। দেখা যাক ‘ধূমকেতু’ দিয়ে সেই দীর্ঘ বিরতি কাটে কি না।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ