বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১

    বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।

    শনিবার দিবাগত রাত (৩১শে আগস্ট) বড়লেখা থানার এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে আটক করেন। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে  ১০ বোতল ভারতীয় মদ ( Officer’s Choice PREMIUM Whiskey) এবং ১২টি পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন