বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিসিবি'র বয়স ভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাইপর্বের কার্যক্রম অনুষ্ঠিত

    বিসিবি'র বয়স ভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাইপর্বের কার্যক্রম অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দিনব্যাপী এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত এ কার্যক্রমে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ৮০ জনের ও বেশি ক্রিকেটার অংশ নেন।

    বাছাইপর্ব কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা দলের কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু। এতে সার্বিক সহযোগিতা করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখা।

    এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ী কোয়াব এর সভাপতি আব্দুল আউয়াল, জুড়ী কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াব এর অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা ক্রিকেট দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

    কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই যাচাই-বাছাই পর্বটাই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে এসব স্থান থেকে অদূর ভবিষ্যতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন