বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

    শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের পর সহকারী শিক্ষক মো. নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর ঘোড়ার গাড়িতে করে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

    এ শিক্ষক কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

    শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল উপহার প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উঠিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

    আজ সকালে কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।

    প্রতিষ্ঠানে রাজকীয় বিদায় সংবর্ধনা, শিক্ষার্থীদের অর্থায়নে ক্রয় করা ১১০ সিসি মোটরসাইকেল উপহার প্রদান এবং ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাদের প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

    এমন অভূতপূর্ব আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

    বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি সকলের সুস্থতা কামনা করে বলেন, সুযোগ পেলেই বিদ্যালয়ের খোঁজ নিতে আসব।

    একজন আদর্শবান ও কর্তব্যপরায়ণ শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন