বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জামাত নেতার দাপট থেকে মুক্তি পেতে কৃষকের মানববন্ধন 

    জামাত নেতার দাপট থেকে মুক্তি পেতে কৃষকের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবীতে ভুক্তভোগী পরিবার ও এলাবাসীর মানববন্ধন।

    শুক্রবার ২৯ আগস্ট দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের জাম্বুরি টেক এলাকায় রাস্তা নিয়ে দন্দ্বের জেরে চাঁদাবাজী মামলা  দিয়ে হয়রানি  ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

    ভুক্তভোগী আজিজুল জানান, যেই জায়গার উপর দিয়ে তারা রাস্তা চায়, এটা আমাদের জোত জায়গা, প্রথমে জায়গার উপর দিয়ে একটি আইল ছিল, পরবর্তীতে জামাত নেতা আব্দুল মতিন সহ তার ভাইয়েরা পায়ে হাটাঁর রাস্তা চায়, আমার বাবা ৬ ফিটের একটি রাস্তা দেন।

    ভুক্তভোগীর বাবা জানান,গত শুক্রবার আমাকে মসজিদে ডাকে নিয়ে যান মাওলানা আব্দুল মতিন সহ তার ভাইয়েরা। তারা আমার কাছে রাস্তা আরো ২ ফিট দেওয়ার জন্য বলে, আমি বললাম এই জায়গা এখন আমার ছেলে মেয়েদের নামে লিখে দিছি তাই আমি তাদের সাথে পরামর্শ করে আপনাদের জানাব,ভুক্তভোগীর মা জাননা, তারা পরামর্শ না করে গত ২৩ আগস্ট  শনিবার বেলা ১১টার দিকে আমাদের জমির উপর দিয়ে জোড়পূর্বক ভাবে রাস্তা নির্মান করতে গেলে আমর ছেলেরা  বাঁধা দেয়। পরে মতিন গং আমাদের উপর হামলা চালায়। এলাকাবাসী জানায়, আব্দুল মতিন বরমী ৯নং ওয়াডের আমির হওয়ার কারনে দলিয় প্রভাব খাটিয়ে শ্রীপুর থানায় একটি চাঁদাবাজী মামলা করে আজিজুল এবং ফয়েজ উদ্দিনের নামে। পুলিশ  মামলার প্রেক্ষিতে বরিবার রাতের বেলায় দোকান থেকে  ফাইজুদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যায়। 

    ভুক্তভোগীর বোন বলেন, আমারা গ্রামের মানুষ কাজ করে জিবিকানির্বাহ করি চাঁদাবাজী কোন কথা আমরা জানিনা। পুলিশ তদন্ত ছাড়া কিভাবে মামলা নিলো, ঘটনাস্থলে পুলিশের কোন তদন্তকারী কর্মকর্তাকে আমরা দেখিনি। আমরা আজকের মানববন্ধন থেকে সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে মামলাটি সুষ্ঠু তদন্তের দাবী জানাই।

    এলাবাসীর দাবী, মামলাটি প্রত্যাহার সহ জামাত নেতার এরকম কর্মকান্ড থেকে  এলাকাবাসী মুক্তি চায়।

    মানববন্ধনে,এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন