বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্বামীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের সমুদ্র-পাহাড়ে রঙিন ছুটিতে বিদ্যা সিনহা মিম

    স্বামীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের সমুদ্র-পাহাড়ে রঙিন ছুটিতে বিদ্যা সিনহা মিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম প্রায়ই দেশের বাইরে সময় কাটান। কখনো কাজের সূত্রে, আবার কখনো শুধুই অবকাশ যাপনে। তবে ছুটি কাটাতেই তাকে বেশি ভ্রমণ করতে দেখা যায়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর ঘোরার পর এবার তিনি স্বামী সনি পোদ্দারকে নিয়ে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন।

    দেশে থাকলে শুটিং আর ব্যস্ততা নিয়েই থাকেন মিম। তাই অবসর পেলেই স্বামীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন নতুন গন্তব্যে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে নিজের রঙিন মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই নায়িকা।

    গত মঙ্গলবার ব্যাংককের একটি কফিশপ থেকে পোস্ট দেন মিম। হালকা বেগুনি পোশাকে কখনো হাতে ড্রিংকস, আবার কখনো জানালার পাশে দাঁড়িয়ে ধরা দেন ক্যামেরায়। পরদিন বুধবার কো চ্যাং দ্বীপ থেকে শেয়ার করেন সমুদ্রপাড়ের ছবি, যেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাদের। বৃহস্পতিবার আবারও কো চ্যাং থেকে দেন আরও কিছু ছবি— সাদা পোশাকে, কখনো ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে, আবার কখনো পাহাড়-সমুদ্রের প্রকৃতিতে মিলেমিশে থাকা দু’জনকে দেখা যায়।

    বিদ্যা সিনহা মিমের এসব ভ্রমণ মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে। তার লুক, ফ্যাশন আর স্টাইল নিয়েও প্রশংসা করেছেন অনেকেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ