বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৮

    মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষ টাকা ও বিভিন্ন জুয়া খেলার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯শে আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে আনোয়ার আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১,৫১,৫৩০ টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটেড কার্ড, পাঁচটি ছোট তীর ও পাঁচটি কাঠের টুকরা জব্দ করা হয়।

    আটককৃতদের মধ্যে রয়েছেন—মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া ও লিটন আহম্মেদ।

    সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজারের এবং পাঁচজন হবিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যায়। জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন