বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ব্যাটারি চালিত রিকশা নিয়ে রুকাইয়ার কঠোর মন্তব্য

    ব্যাটারি চালিত রিকশা নিয়ে রুকাইয়ার কঠোর মন্তব্য
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। ২০২০ সালে তিনি অভিনয়ের জগতে পদার্পণ করেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সক্রিয় রুকাইয়া, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে রাজপথে নেমেছিলেন। প্রায়ই সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন এবং ব্যক্তিগত অনুভূতিও শেয়ার করেন।

    রাজধানীর সড়কে প্রতিদিন বেড়ে চলা যানজট সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে কিছু মানুষ প্রাণ হারাচ্ছেন। রাজধানীর যানজটের একটি বড় কারণ হিসেবে অনেকেই ব্যাটারি চালিত অটোরিকশাকে দায়ী করছেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে রুকাইয়া জাহান চমক তার সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তবে তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।

    শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে,সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।

    অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলবো কীভাবে?’ অন্য একজন অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘গরিবের পেটে লাথি কেন?

    অন্য একজন নেটিজেন লম্বা এক মন্তব্যে লিখেছেন, ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে। অনেকেই বিভিন্ন কাজে যায় তারা কীভাবে যাবে? রিকশা বন্ধ হলে যারা রিকশা চালায় তারা কি করে খাবে? নিজের আগের অবস্থানের কথা ভাবুন বা অন্যদের কে ভালোবাসতে শিখুন কাজে লাগবে। নিচু মন-মানসিকতা বাদ দেন।

    এদিকে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘এটা ভালো উদ্যোগ’। 

    অন্য একজন লিখেছেন, একদম ঠিক কথা বলেছেন আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া। 

    সর্বশেষ