বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কাকরাইলে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

    কাকরাইলে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

    শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। তবে হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো যাবে।

    জাপা নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, তারা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।

    গণঅধিকার পরিষদের উচ্চপর্যায়ের নেতা ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের আজ বিক্ষোভ ছিল। সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টন থেকে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাপা কার্যালয়ের সামনে হামলার মুখে পড়েন তারা। তার দাবি, এই ঘটনায় অন্তত ১০–১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন