বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চা শ্রমিকদের স্বপ্নে গড়া স্কুল, শিশুরা গড়ছে আগামীর পথ

    চা শ্রমিকদের স্বপ্নে গড়া স্কুল, শিশুরা গড়ছে আগামীর পথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানে চা শ্রমিকদের হাতে গড়ে উঠেছে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান কুরমা চা বাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 

    অতি সামান্য মজুরির বিনিময়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করা শ্রমিকরা নিজেরাই গড়ে তুলেছেন এ বিদ্যালয়, যা আজ শতাধিক শিশুর ভবিষ্যৎ গড়ার আশ্রয়স্থল।

    ২০২২ সালের ২৭ অক্টোবর বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা। আগে আশপাশে মাধ্যমিক স্তরের বিদ্যালয় না থাকায় দরিদ্র পরিবারগুলো সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারত না।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদুর রহমান বলেন, এই এলাকার চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনির উদ্দিন স্যারের উদ্যোগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আজ বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন