বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তার নিজেরও জীবন - ঋতুপর্ণা সেনগুপ্ত

    বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তার নিজেরও জীবন - ঋতুপর্ণা সেনগুপ্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি ‘বেলা’ আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমার গল্প কেন্দ্র করে আছে বেলা দে নামের এক সংগ্রামী নারী; আর সেই চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। নায়িকা জানিয়েছেন, বেলার জীবন তার নিজের জীবনের সঙ্গে মিলেছে।

    সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করেন বেলা, আর একইভাবে নাকি বাস্তব জীবনে ঋতুপর্ণাকেও পেরোতে হয়েছে অনেক লড়াই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসবই জানালেন নায়িকা।

    ঋতুপর্ণা জানান, তার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা চাননি ঋতুপর্ণার বাবা।

    ঋতুপর্ণা বলেন, “অনেক লড়াই করতে হয়েছে আমাকে। প্রযোজকেরা ফোন করতেন। বাবা ফোন তুলে বলে দিতেন, ‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না’। উনি চাইতেন আমিও আইএএস, আইএফএস অফিসার হই।” 

    তবে এক্ষেত্রে তার মা অনেকাংশে সাহায্য করেছিলেন বলে জানান ঋতুপর্ণা; এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার।

    যেমন বেলার মা চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক, তেমনই ঋতুপর্ণার মা-ও তাকে সাহস জুগিয়েছেন। তবে ‘বেলা’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণার মা। শুটিং আর হাসপাতালে ছুটোছুটি— দুই সামলাতে হয়েছে অভিনেত্রীকে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ