বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন সুনীতা: ‘গোবিন্দ শুধু আমার’

    বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন সুনীতা: ‘গোবিন্দ শুধু আমার’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু বুধবার (২৭ আগস্ট) তারা দু’জনই অত্যন্ত জাঁকজমকের সঙ্গে তাদের বাড়িতে একসাথে উপস্থিত হয়েছেন।

    তারা দুজনে পাপারাৎজিদের সামনে একসঙ্গে হেসে পোজও দিয়েছেন। সেখানে সুনীতা দাবি করেন যে, তারা কখনও আলাদা হতে পারবেন না। তবে, গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

    সুনীতা আহুজা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এতো কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দাশুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’
     
    অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দর কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।'
     
    বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় তাদের মেয়ে টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন। তিনি বলেছিলেন যে, তিনি এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন না কারণ এটা তার কাছে গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। টিনা আরও বলেছিলেন যে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে তিনি এত ভালোবাসায় ভরা একটি পরিবার পেয়েছেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ