গ্র্যান্ড প্রাইজ জিতে অস্কারের প্রারম্ভে বাংলাদেশি ছবি

বাংলাদেশি ১৭ মিনিটের ছবি ‘আ থিং অ্যাবাউট কাশেম’ অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এ গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে। ছবিটির গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন এবং পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। উৎসবের ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে এই ১৭ মিনিটের চলচ্চিত্র। এই অর্জনের মাধ্যমে অস্কারের পথে এক ধাপ এগিয়েছে ছবিটি।
নির্মাতা বিজন বলেন, ছবির ফলাফল নিয়ে আমার মাথাব্যথা নেই। কেউ পছন্দ করলে ভালো, অপছন্দ করলেও সই।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির মূল গল্প মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে।
কাশেম যখন তার ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে তোলপাড় অবস্থার শুরু হয় এবং সেটাকে সে কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই দেখা যাবে সিনেমায়।
সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। গল্প লেখায় তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন নিজেও। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন।
দৈএনকে/ জে. আ