বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সুহানার ছবিতে বাবার প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল

    সুহানার ছবিতে বাবার প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিং শাহরুখ খান আর তার কন্যা সুহানা খান—যখনই এই জুটি একসঙ্গে খবরে আসেন, তখনই নেটদুনিয়ায় শুরু হয় আলোড়ন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনস্টাগ্রামে সুহানার নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই মাতোয়ারা ভক্তরা। আর সেই উচ্ছ্বাসে বাড়তি রঙ যোগ করেছেন স্বয়ং শাহরুখ, মেয়ের ছবিতে তার মিষ্টি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

    সম্প্রতি হলুদ পোশাকে ঝলমলে সাজে হাজির হয়েছিলেন সুহানা। দেখা যায়, চোখে গাঢ় মাসকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন তিনি।

    পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’।

    ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’ (গান এবং মাসকারা বারবার ব্যবহার করা হচ্ছে)

    আর সেই পোস্টেই শাহরুখ নজরকাড়া মন্তব্য করেন। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রীতি’। আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে কিং খানের এই প্রতিক্রিয়া।

    উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায়ও বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে তার। শাহরুখ খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ ছবিতে।

    প্রথমে ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, পরে সেটি নেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় আরও অভিনয় করছেন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জিয়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ