বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আইনের জালে শাহরুখ-দীপিকা, অভিযোগ প্রতারণার

    আইনের জালে শাহরুখ-দীপিকা, অভিযোগ প্রতারণার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইনি জটিলতায় জড়ালেন বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রতারণার অভিযোগে রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় আরও ৬ জনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।

    এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন।

    কিন্তু কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে।

    এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ