বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসন কঠোর অবস্থানে

    শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসন কঠোর অবস্থানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৭শে আগস্ট) উপজেলার অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। 

    সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করা হয়।

    এসময় উপস্থিত ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ ব্রিজের আশেপাশের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে বালু উত্তোলনের নির্দেশনা মেনে উত্তোলনের জন্য কঠোর বার্তা দেওয়া হয়।

    সহকারী কমিশনার (ভূমি) স্পষ্ট করে সতর্ক করেন, এ নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন