বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ি ফাঁস, আলিয়া ভাটের ক্ষোভ প্রকাশ

    রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ি ফাঁস, আলিয়া ভাটের ক্ষোভ প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক বছরের পরিশ্রমের পর রণবীর কাপুর ও আলিয়া ভাটের মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি ‘কৃষ্ণ রাজ’ শেষপর্যন্ত প্রস্তুত। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই স্বপ্নের ঠিকানায় শিগগিরই নতুন জীবন শুরু করবেন এই বলিউড তারকা জুটি। তবে, তাদের নতুন বাড়ির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ায় আলিয়া ভাট ক্ষোভ প্রকাশ করেছেন।

    বাড়িটি আধুনিক আর বিলাসবহুল ডিজাইনে নির্মিত। শোনা যাচ্ছে, ফাঁস হওয়া ভিডিওতে বাড়ির প্রতিটি বিলাসিতা দেখা যাচ্ছে, যা আলিয়ার রেগে যাওয়ার অন্যতম কারণ।

    ইনস্টাগ্রামে গতকাল একটি বিবৃতি পোস্ট করে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আলিয়া। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, মুম্বাই শহরে জায়গা কম, অনেক সময়েই এক বাড়ির জানালা থেকে আরেকজনের বাড়ির ভেতরটা দেখা যায়। কিন্তু তাই বলে কারও ব্যক্তিগত জায়গার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই। আমাদের নির্মাণাধীন নতুন বাড়ির ভিডিও গোপনে তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি শুধুই গোপনীয়তা ভঙ্গ নয়, বরং নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি।’

    অভিনেত্রী আরও লিখেছেন, ‘কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া তোলা কখনো কনটেন্ট হতে পারে না। এটা স্পষ্টতই বেআইনি কাজ। ভাবুন তো, যদি আপনাদের বাড়ির ভেতরের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ত, কেমন লাগত তখন? যদি এ ধরনের কনটেন্ট চোখে পড়ে, দয়া করে ফরোয়ার্ড বা শেয়ার করবেন না। যাঁরা এসব ছবি ও ভিডিও ব্যবহার করেছেন, তাঁদের কাছে অনুরোধ, অবিলম্বে এগুলো সরিয়ে ফেলুন।’

    ফাঁস হওয়া ভিডিওতে ধরা পড়েছে রণবীর-আলিয়ার নতুন বাড়ির ক্লোজ ভিউ। ছয়তলার বিলাসবহুল বাড়িটি সেজে উঠেছে সবুজে। প্রতি তলার বারান্দায় প্রচুর গাছপালা লাগানো। কাপুর পরিবারের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বাড়িটি। এটি একসময় রাজ কাপুর ও কৃষ্ণ রাজ কাপুরের বাড়ি ছিল। আশির দশকে ঋষি কাপুর ও নীতু কাপুর এ বাড়ির মালিক হন। পরে উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন রণবীর-আলিয়া। পুরোনো বাড়ির ডিজাইন বদলে তৈরি করা হয়েছে নতুনভাবে।

    বান্দ্রার এই ছয়তলা বিলাসবহুল প্রাসাদই হতে চলেছে রণবীর-আলিয়ার স্থায়ী ঠিকানা। ২০২২ সালের এপ্রিলে যখন বিয়ে করেন তাঁরা, তখনো বাড়িটির নির্মাণকাজ চলছিল। তবে সেদিন আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো বাড়ি। তার পর থেকে নিয়মিত সাইট ভিজিট করে নির্মাণের খুঁটিনাটি তদারকি করেছেন তাঁরা। বর্তমানে ইন্টেরিয়রের শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে দীপাবলির আগেই নতুন বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। সবচেয়ে বড় চমক, ৬ নভেম্বর মেয়ে রাহার তৃতীয় জন্মদিন পালিত হবে নতুন বাড়িতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ