বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মেহজাবীন মাতালেন ভক্তদের, নামের অক্ষর দিয়ে খেলার আয়োজন

    মেহজাবীন মাতালেন ভক্তদের, নামের অক্ষর দিয়ে খেলার আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রিয়জনদের নামের প্রথম অক্ষর বললেই তার পুরো নাম উন্মোচন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মজার খেলায় ব্যস্ত হয়েছেন তিনি।

    মেহজাবীন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ৪টি কোলাজ ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে একটি লাল ব্লেজারে দেখা যাচ্ছে, যেখানে তিনি বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন। বলা বাহুল্য, তার আকর্ষণীয় লুক এবং প্রাণবন্ত হাসি ভক্তদের মুগ্ধ করেছে। 

    সেই পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে!  তাহলে খেলাটা শুরু করা যাক।’

    মেহজাবীনের এই ব্যতিক্রমী পোস্টটিতে ব্যাপক সাড়াও দিয়েছেন ভক্তরা। তার হাজার হাজার ভক্ত লাইক, শেয়ার এবং মন্তব্য করে এতে অংশ নিচ্ছেন। 

    যেমন মন্তব্যঘরে দেখা যায়, একজন ভক্ত 'M' লিখে মন্তব্য করেছেন, উত্তরে মেহজাবীন ‘মোহিম’ লেখেন। এছাড়া অন্য একজন ভক্ত 'K' লিখলে তিনি উত্তর দেন ‘কবির’। আর এই খেলাটি ভক্তদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।

    মাত্র ২৫ মিনিটেই পোস্টটিতে এখন পর্যন্ত ১২ হাজারের ওপরে প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্যই এসেছে ১০ হাজারেরও বেশি। হাজার হাজার ভক্ত এই খেলায় যোগ দিলেও মেহজাবীন চেষ্টা করছেন ভক্তদের মন রাখতে; ইতোমধ্যে ২০ জনের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে অভিনেত্রীকে।

    লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মেহজাবীন চৌধুরী নাটক, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ