বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মধ্যরাতে চমক: সুখবর জানালেন মিথিলা

    মধ্যরাতে চমক: সুখবর জানালেন মিথিলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী ও সমাজসেবক রাফিয়াত রশিদ মিথিলা নতুন এক অর্জন করেন। সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি থিসিস ডিফেন্স সফল হয়েছে।

    এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দীর্ঘ এক স্ট্যাটাসে তার এই অর্জনের সুখবর দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, খুবই আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি। এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক অধ্যায়ের সমাপ্তি, যা ছিল আনন্দ ও দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।

    মিথিলা লিখেছেন, আমার কাছে কম ভ্রমণ করা পথ বেছে নেয়ার অর্থ ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা―যেখানে একদিকে পুরোদমে পেশাগত জীবন, মাঝে মধ্যে অভিনয় এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে আমাকে। অন্যদিকে এই ডিগ্রির পথচলা এগিয়ে নিতে হয়েছে। আর এই অভিজ্ঞতা দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে আমাকে, একইসঙ্গে শিখিয়েছে কতটা সামলাতে পারি আমি।

    এরপরই পরিবার ও কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেত্রী। মিথিলা লিখেছেন, আমি আমার পরিবার, বন্ধু সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন এই যাত্রায় টিকিয়ে রেখেছে আমাকে। আজ থেকে গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব―একটি উপাধি, যা নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি আমি।

    প্রসঙ্গত, সংগীত ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা নিয়েও কাজ করেন মিথিলা। এবার তার নামে যুক্ত হলো নতুন পরিচয়- ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ