বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জামায়াতের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই : সালাহউদ্দিন 

    জামায়াতের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই : সালাহউদ্দিন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। তবে জামায়াতের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে এবং ভবিষ্যতের সরকারেও তারা অংশ নিতে পারেন।

    মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো সংশয় দেখছে না। রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ যদি বাহানা দেখিয়ে নির্বাচন বয়কট করে, তারা মাইনাস হয়ে যাবে।

    সালাহউদ্দিন আহমদের মতে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বা গণপরিষদের দাবি আসলে রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। মাঠ গরম রাখার জন্যই বিভিন্ন রাজনৈতিক দল এসব ইস্যু সামনে এনেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। যারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নেবে, তারাই শেষ পর্যন্ত মাইনাস হয়ে যাবে।

    বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি কোনো জটিলতা চায় না। সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পরবর্তী নির্বাচন থেকে তা কার্যকর হতে পারে। আমরা আশা করছি ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কিছু ভাবার সুযোগ নেই।

    জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায়- এমন কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি অভিন্ন অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন