বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মেয়ের কান্না থামাতে শৃঙ্খল ভাঙা আচরণ, শ্রীময়ী শিউরে উঠলেন

    মেয়ের কান্না থামাতে শৃঙ্খল ভাঙা আচরণ, শ্রীময়ী শিউরে উঠলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ ও তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক গত বছরের নভেম্বর মাসে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ছোট্ট কন্যার নাম রাখা হয়েছে কৃষভি।

    তবে মেয়ের প্রথম জন্মদিনেরআগেই ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বাড়ির গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয়েছে ছোট্ট কৃষভি।

    বিষয়টি ধরা পড়েছে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে দেখা যায়, কৃষভি কাঁদছিল। আর বাচ্চার কান্না থামাতে তাকে উপুড় করে শুইয়ে মারধর করে গৃহকর্মী। যেই ভিডিও দেখে শিউরে উঠেছেন শ্রীময়ী। 

    ঘটনার কথা জানতে পেরেই ওই গৃহকর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছেন অভিনেত্রী। এমনকি কাঞ্চন মল্লিক তার নামে মামলা করার কথাও চিন্তা করছেন।

    শ্রীময়ীর মা বিপত্তরানীর পুজা উপলক্ষে নিজের বাড়িতে গিয়েছিলেন। সেসময় অভিনেত্রী বাইরে কাজে বের হন। তাই কৃষভিকে সামলানোর দায়িত্ব পড়ে গৃহকর্মীর উপর। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার বদলে নির্দয় আচরণ করেন শিশুটির সঙ্গে।

    শুধু মারধরই নয়, চুরির অভিযোগও উঠেছে ওই পরিচারিকার বিরুদ্ধে। শ্রীময়ী জানান, বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র উধাও হচ্ছিল। পরে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে জানা যায়, সুযোগ বুঝে সিসিটিভি বন্ধ করে গোপনে এসব জিনিস বাইরে পাচার করতেন তিনি।

    অভিনেতা ও রাজনীতিক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী এই ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাদের প্রশ্ন— ঘরে বসেই যেখানে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, সেখানে মেয়েকে কাদের ভরসায় রাখা সম্ভব!


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ