বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

    কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। 

    আজ (মঙ্গলবার ২৬ আগস্ট) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। 

    এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন । 

    এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন