বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আহত জুলাই যোদ্ধাদের উপহার প্রদান

    আহত জুলাই যোদ্ধাদের উপহার প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    সোমবার (২৫শে আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ২৬জনের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, এনসিপি নেতা নাহিদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বদরুল হোসেন রানা।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিল আহমেদ। পরে ইউএনও মহিউদ্দিনসহ অতিথিরা আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিলো পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড ও পাটের ব্যাগ।

    ২৮জনের মধ্যে উপস্থিত হয় ২৬ জন যোদ্ধা উপহার গ্রহণ করেন। তারা হলেন- মো. রাদিউজ্জামান নাহিদ, শাহ আব্দুল্লাহ আমীম মাশরাফি, মো. নিজাম উদ্দিন, মো. আরমান নিয়া, নাহিদুর রহমান, মো. জাহিদুল ইসলাম ফেরদৌস, ফয়সাল আহমদ রনি, হোসনারা আক্তার, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, আতিফুর রহমান তারেক, জামিল আহমদ, আবু বক্কর মো. সিপন, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হাসান আল বান্না রাহি, মিনহাজুর রহমান লিমন, রায়হান মিয়া, ফুয়াদ হোসেন নওশাদ, মো. নুরুল শুভ, মো. শাহরিয়ার মো. জামিল, দেলওয়ার আহমদ সেলিম, শেখ মো. বদরুল ইসলাম রানা, আইরিন আক্তার জুলি, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম ও মো. আজমল আলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন