বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সালমান খান পুরো ‘বিগ বস ১৯’-এ থাকছেন না

    সালমান খান পুরো ‘বিগ বস ১৯’-এ থাকছেন না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান-কে ভারতের আলোচিত রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর সঞ্চালক হিসেবে আবারও দেখা মিলল । তবে এবারের সিজনে তিনি থাকছেন শুধুমাত্র ক্ষণিক অতিথি হিসেবে; পুরো সিজনে উপস্থিত থাকবেন না।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এবারের ‘বিগ বস’র নতুন সিজনে মাত্র ১৫ সপ্তাহ শো সঞ্চালনা করবেন সালমান। প্রতি শোয়ের জন্য পারিশ্রমিক হিসেবে আগের মতোই ১০ কোটি রুপি নিয়েছেন। তবে শো কমিয়ে দেয়ায় আগের মতো ২৫০ কোটি না নিয়ে এবার তিনি সর্বমোট পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি।

    জানা যায়, এবারের সিজন শুরু হওয়ার সাড়ে তিন মাস পর সঞ্চালনা ছেড়ে দেবেন সালমান। সে সময় অভিনেতা ‘বিগ বস ১৯’র সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে।
     
    অনুমান করা হচ্ছে, আগের সিজনগুলোর মতো ‘বিগ বস’র অতিথি উপস্থাপক হিসেবে দেখা যেতে পারে ফারাহ খান ও করণ জোহরকে।
     
    প্রায় দুই দশক ধরে ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। প্রতিবারের মতো এবারের শোয়েও থাকছে নতুন নতুন চমক। থিম হতে চলেছে রাজনীতিনির্ভর।
     
    আশা করা হচ্ছে, এবারের সিজনে প্রতিযোগী হিসেবে থাকবেন ধনশ্রী বর্মা, গৌরব খান্না, আমল মালিক, অপূর্বা মুখিজা, হুনার গান্ধী, শ্রীরাম চন্দ্র, ইন্ফুয়েন্সার মিস্টার ফইসু ও পায়েল ধারেকে, নিখোঁজ হয়ে যাওয়া অভিনেতা গুরুচরণ সিংহরা। যদিও ১৮ প্রতিযোগীর নাম এখনও গোপন রেখেছে শো কর্তৃপক্ষ।
     
    গত ২২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘বিগ বস ১৯’র শুটিং। ইতিমধ্যেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে শোয়ের প্রমো। অনুষ্ঠানটি প্রথমে প্রচার শুরু হবে জি হটস্টার–এ। এরপর কালারস টিভিতে দেরিতে সম্প্রচার হবে ‘বিগ বস ১৯’ সিজনটি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ