বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • লাস্যময়ী কুসুম শিকদার হলুদ শাড়িতে ঝলক

    লাস্যময়ী কুসুম শিকদার হলুদ শাড়িতে ঝলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী কুসুম শিকদার তার সাবলীল অভিনয় ও রূপ-লাবণ্য দিয়ে দর্শকের মন জয় করে চলেছেন। নাটক ও চলচ্চিত্রে তার অসাধারণ পারফরম্যান্স এবং ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি কুসুমকে আজও আলোচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    সামাজিক মাধ্যমে প্রায়ই নানা রূপে ভক্তদের মাঝে ধরা দেন কুসুম শিকদার। বিশেষ করে তার আবেদনময়ী লুক ঝড় তুলে দেয় ভক্তদের মাঝে। এছাড়াও শাড়িতেও মাঝে মাঝে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে কুসুমের এমনই কিছু ছবি মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মাঝে; এদিন অভিনেত্রী ধরা দেন হলুদ শাড়িতে।

    সদ্য একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন কুসুম শিকদার। তারই ছবি ধাপে ধাপে ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী; যেখানে তাকে একটি জমকালো হলুদ শাড়িতে দেখা যায়। শাড়িটিতে সোনালি জরি ও সিকুয়েন্সের কাজ করা। এছাড়াও কানে দুল, গলায় নেকলেস এবং কপালে একটি ছোট টিপ পরেছেন তিনি।

    বলা বাহুল্য, তার হাসিমুখে লাস্যময়ী চাহনি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অনেকেই তার রূপ ও ফিটনেসের প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘এই বয়সেও আপনি দারুণ ফিট!’

    অভিনয় দক্ষতার পাশাপাশি আকর্ষণীয় চেহারা এবং ফিটনেস ধরে রাখার জন্য বেশ চেষ্টা করেন কুসুম। তিনি মনে করেন, তার ইতিবাচক মানসিকতাই তাকে ধরে রেখেছে।

    ২০০২ সালে ‘লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় কুসুমের। এরপর তিনি ২০১০ সালে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’-এর জন্য তিনি ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী’ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ