বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অষ্টগ্রামে মাদকসহ ৬ কারবারি গ্রেফতার

    অষ্টগ্রামে মাদকসহ ৬ কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে অষ্টগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৬ জন মাদক কারবারি গ্রেফতার।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের কাদিরপুর নোয়াগাঁও সাখিনস্থ শিবলী মিয়ার বসতবাড়িতে অষ্টগ্রাম থানার আওতাধীন

    আব্দুল্লাহপুর পুলিশ ক্যাম্পের এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

    অভিযান পরিচালনা কালে মাদক কারবারীদের নিকট থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক শিবলী মিয়া এ ঘটনায় গ্রেফতার হয়নি।

    গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন, জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস মিয়া, সাং কদমচাল। মোবারক (৪০), পিতা মৃত সাইফুল ইসলাম, সাং খয়েরপুর। আবদুল মতিন (৬৩), পিতা কাচন মিয়া। আবিদ মিয়া (৪৬), পিতা আব্দুর রহমান, সাং টুপিয়াজুরি। রাজিব মিয়া (৪৩), পিতা নবি মিয়া, সাং নজরপুর, থানা বানিয়াচং

    ‎জামাল মিয়া (৪৮), পিতা মৃত হাসান আলী, সাং রসুলপুর, বোয়ালিয়া বাড়ি, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ।

    ‎এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    ‎ঘটনার বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন সংবাদ মাধ্যমকে জানান “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অষ্টগ্রাম থানায় মাদক নির্মূলের লক্ষে ভবিষ্যতে ও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন