বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার, স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার তথ্য প্রকাশ

    তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার, স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার তথ্য প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    এদিকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয়মাসের প্রেগন্যান্ট।’

    এছাড়া একজন তৌহিদ আফ্রিদির কাছে জানতে চান, এটি ভাড়া বাসা কিনা। জবাবে কনটেন্ট ক্রিয়েটর জানান, না এটা তার চাচা, তার আপন দাদার বাসা। তার বাবার এই অবস্থায় দাদার করব জিয়ারত করতে এসেছেন।

    এর আগে তিনি পবিত্র কুরআনের কসম কেটে আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, তিনি পালাবেন না। পরবর্তীতে গাড়িতে উঠার সময় প্রশ্ন করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ এ সময় পাশ থেকে বলতে শোনা যায় সিআইডি।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তৌহিদ আফ্রিদিকে। অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহয়তা করলেও মামলার ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানেন না এবং সেখান থেকে রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।

    এ ঘটনায় সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

    এদিকে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

    এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ