বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চান বিএনপি উপদেষ্টা ফজলুর রহমান

    বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চান বিএনপি উপদেষ্টা ফজলুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, তিনি তাঁর বেঁচে থাকার সাংবিধানিক অধিকার সংরক্ষণ করতে চান। সোমবার হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

    ফজলুর রহমান বলেন, ‘৬১ বছর ধরে রাজনীতি করছি। এই দেশে আমার বেঁচে থাকার সাংবিধানিক অধিকার রয়েছে। এখন সেই অধিকারে বাধা সৃষ্টি হচ্ছে। বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্স থেকে কিছু ইউটিউবার আমাকে হত্যার অর্ডার দিয়েছে। জামায়াতের কিছু লোকও গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। ছেলেরা যেভাবে স্লোগান দিচ্ছে, এতে আমি মৃত্যুর আশঙ্কা করছি। মৃত্যুকে ভয় পাই না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়।’

    দেশের মানুষকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এই দেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি। ৫৪ বছর আগে আমি তোমাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজ কি তোমাদের কাছ থেকে আমার অপমৃত্যু প্রাপ্য? যদি মনে হয় আমি দেশের বিরুদ্ধে কথা বলেছি, তাহলে মামলা করো, আমাকে গ্রেপ্তার করো, শাস্তি দাও। কিন্তু হত্যার জন্য মব চলতে পারে কি না, তা আমি বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই।’

    তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদি নির্বিঘ্নে বাঁচার অধিকার আমার থাকে, তবে আমার জন্য দোয়া করবেন। আর প্রতিবাদ করে বলবেন—ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও।’

    ফজলুর রহমান জানান, মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি কখনো আপস করবেন না। সম্প্রতি এক টকশোতে দেওয়া তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘যদি আমার বক্তব্যে ভুল থাকে, তাহলে আমাকে বুঝিয়ে বলুন। প্রয়োজনে আমি হাতজোড় করে ক্ষমা চাইব।’

    এদিকে, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন ছাত্র-জনতা।

    সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়।

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাচ্ছেন ছাত্র-জনতা। এরইমধ্যে ফজলুর রহমানকে শোকজের নোটিশ দিয়েছে বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন