বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গোয়াইনঘাটে জাফলং এলাকা থেকে ৪টি অস্ত্র উদ্ধার 

    গোয়াইনঘাটে জাফলং এলাকা থেকে ৪টি অস্ত্র উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাটের উপজেলার  সীমান্তবর্তী জাফলং চা বাগান এলাকা থেকে অবৈধ ৪টি এয়ার গান অস্ত্র উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল শনিবার দিবাগত রাত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। চোরাকারবারিরা এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়।

    পরবর্তীতে টহলদল দীর্ঘক্ষণ অবস্থান করার পর চোরাকারবারীরা উক্ত এলাকায় পুনরায় না আসায় উক্ত চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশীকালে আনুমানিক ভোর  ৬ ঘটিকার সময় কাটারী নামক স্থান হতে ভারতীয় অবৈধ ০৪ (চার) টি এয়ার গান উদ্ধার করতে সক্ষম হয়। এসময় চোরাকারবারি কাউকে আটক করতে পারে নাই। 

    এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

    এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন