বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তালাক ভুলে ফের এক ছাদের তলায় হিরো আলম-রিয়া মনি

    তালাক ভুলে ফের এক ছাদের তলায় হিরো আলম-রিয়া মনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার তৃতীয় স্ত্রী রিয়া মনি একসময়ে বিচ্ছেদের মুখে থাকলেও এখন পুনরায় একসাথে সময় কাটাচ্ছেন। কিছুদিন আগের বিতর্কের পরে দম্পতি তাদের সম্পর্ক পুনরায় ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন।

    সম্প্রতি হিরো আলম অভিযোগ করেছিলেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্সের কথা জানান।

    তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন।

    সেখানে ফের দম্পতি হিসেবে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। তালাক ভুলে আবারও সম্পর্ক ঠিক করে নেয়ায় তাদের উপর খুশি দুজনেরই পরিবার। এমনটাই জানালেন হিরো আলম।

    তিনি বলেন, ‌‌কোনো তালাক দেয়নি রিয়া মনি। সব ছিল অভিমান থেকে ভুল বোঝাবুঝি। 

    হিরো আলম বলেন, আমি আর রিয়া মনি সবকিছু ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন রিয়া মনির বরিশালের গ্রামে বাড়িতে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। যে ছেলেটা সমস্যা করছে সে আর থাকবে না আমাদের মাঝে। আমরা আলোচনা করে নিজেদের সংসার বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

    রিয়া মনি বলেন, আমি তো হিরো আলকে তালাক দিয়েছি। কিন্ত শুক্রবার ও আমাদের বাড়িতে এসেছে। আমার বাবা, চাচারা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায়। তারা যে সিদ্ধান্ত দেবেন সেটা আমি মেনে নেবো। তবে আমি তাকে তালাক দিয়েছি এটা সত্য কথা।

    এদিকে কিছুদিন আগে হিরো আলম সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয় করছেন রিয়া মনি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি।

    এসব অভিযোগ মিথ্যে দাবি করে হিরো আলমকে তালাক দিয়েছেন বলে জানান রিয়া মনি। এখন দেখা যাক, আলোচিত এই দম্পতি সম্পর্কের এই টানাপোড়েন সত্যি সত্যি কাটিয়ে উঠতে পারেন না কি না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ