বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: সালাহউদ্দিন

    আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব শেষ হয়ে গেছে। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার সঙ্গে যুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার আর অবশিষ্ট নেই।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। 

    আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

    যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি। 

    শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

    ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

    নির্বাচনি মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। 

    ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্খার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। 

    চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস, জেলা শ্রমিক  দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন