বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চলচ্চিত্রের গান থেকে অবসর নিলেন প্রিন্স মাহমুদ

    চলচ্চিত্রের গান থেকে অবসর নিলেন প্রিন্স মাহমুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ ঘোষণা দিয়েছেন, তিনি আর সিনেমার গান করবেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী জানান, আগামীর দিনগুলোতে আর চলচ্চিত্রের জন্য কোনো কাজ করবেন না। তবে তিনি অন্যান্য মাধ্যমে সংগীতচর্চা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

    সাম্প্রতিক সময়ে অনেক বড় বাজেটের চলচ্চিত্রের গান ফিরিয়ে দিয়েছেন প্রিন্স মাহমুদ। সেগুলো এমন প্রস্তাব ছিল যা অনেকের জন্য কল্পনারও বাইরে বলে দাবি করেন তিনি। তবু সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই গীতিকার। 

    এক ফেসবুক স্ট্যাটাসে নিজের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘অনেকগুলো সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। এমনও একজনকে না বলেছি যাকে কেউ ফেরায় না। এমন একজন আছেন যার সঙ্গে দেখা করতেও মানুষ অপেক্ষা করে থাকে। ফোন পাওয়াটা দূরের কথা। কিন্তু আমি যাইনি।’

    এই গায়ক জানান, অনেক প্রত্যাশা নিয়ে শ্রম ও মেধা খরচ করে গান করেন তিনি। কিন্তু সিনেমায় গান করার পর সেগুলো হয়ে যায় নায়ক বা পরিচালকের গান। সেখানে গীতিকবি বা সুরকার হিসেবে নিজের পরিচয়টা থাকে না। এটাকে যৌক্তিক মনে করেন না প্রিন্স মাহমুদ।

    অনেক সময় সিনেমার গানে নিজের ইচ্ছে অনুযায়ী শ্রম ও মেধা দেওয়ার সুযোগ থাকে না বলেও উল্লেখ করেন তিনি। আর এসব কারণেই সিনেমার গান না করার সিদ্ধান্ত নিয়েছেন।

    প্রিন্স মাহমুদের কথায়, ‘সিনেমায় আসলে আমার নতুন কিছু দেওয়ার নেই। যে যা-ই বলুক, সিনেমার গান হয় মূলত নায়ক কিংবা পরিচালকের ভাবনা থেকে। সেখানে আমার নিজস্বতা থাকে না। অকারণে ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না’

    সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বললেও প্রিন্স মাহমুদ জানিয়েছেন, তিনি থাকবেন শুধু অডিও গানের জগতে। সেখানে তিনি নিজের সৃষ্টিশীলতা ও মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করতে পারেন। তাই এই আঙিনায়ই থেকে যাবেন আমৃত্যু।

    তিনি লেখেন, ‘আমি কেবল অডিও গানের মাঝেই থাকব। যেখানে থাকবে ‘মা’, ‘এত কষ্ট কেন ভালবাসায়’, ‘আজ জন্মদিন তোমার’, ‘বাবা’, ‘বাংলাদেশ (আমার সোনার বাংলা)’, ‘যদি হিমালয় হয়ে’, ‘তুমি বরুণা হলে মাটি হব মাটি’, ‘কেন কর কান্না কাটি’, তাহসানের ‘আমার ছিপ নৌকোয় এসো’, তপুর ‘সোনার মেয়ে’, তুহিনের ‘আলো’ বা মিনারের ‘একাকিত্বের কোনো মানে নেই’-এর মতো গান।’


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ