বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে সংস্কারের নামে ভাঁওতাবাজি: দুর্ভোগে পথচারীরা

    নরসিংদীতে সংস্কারের নামে ভাঁওতাবাজি: দুর্ভোগে পথচারীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে সংস্কারের নামে ভাঁওতাবাজি। শনিবার সকালে পাচঁদোনা মোড় ও শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সরকারি উদ্যোগে সড়ক সংস্কারের নামে চলছে শুধু বালি ঢেকে দেওয়ার কাজ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার খানাখন্দ কিংবা গর্তগুলো সঠিকভাবে সমান না করেই ওপর থেকে সামান্য রসকস মিশ্রণ দিয়ে বালি ঢেকে দেওয়া হচ্ছে। এতে সাময়িকভাবে সড়ক মসৃণ মনে হলেও অল্প সময়ের মধ্যেই আগের মতো গর্ত বের হয়ে আসছে।

    স্থানীয় পথচারী ও যানবাহনচালকরা অভিযোগ করে বলেন, এ ধরনের কাজ একদিকে সরকারের অর্থের অপচয়, অন্যদিকে জনগণের ভোগান্তি আরও বাড়াচ্ছে। ঠিকভাবে গর্ত ভরাট না হওয়ায় গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পথচারীদের চলাচল হচ্ছে কষ্টকর।

    এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভ দেখা গেছে। অনেকেই লিখেছেন, “এমন সংস্কার কেবল কাগজে-কলমে দেখানোর জন্য, বাস্তবে কোনো সুফল মিলছে না।”

    এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে চাননি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন