বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিগ বসে সালমানের সঙ্গে হাজির আন্ডারটেকার ও মাইক টাইসন

    বিগ বসে সালমানের সঙ্গে হাজির আন্ডারটেকার ও মাইক টাইসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সালমান খানের সামনে নতুন চমক! শোনা যাচ্ছে, বিগ বস ১৯-এর ঘরে হাজির হতে চলেছেন ডব্লিউডব্লিউই কিংবদন্তি দ্য আন্ডারটেকার। শো শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়াচ্ছে দর্শকদের মধ্যে।

    ভারতীয় গণমাধ্যমে সূত্রের খবর, মার্ক কালাওয়ে ওরফে আন্ডারটেকার সরাসরি শুরুর দিন নন, বরং নভেম্বরের দিকে ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ করবেন। শুধু তিনিই নন, সঙ্গে থাকতে পারেন প্রাক্তন হেভিওয়েট বক্সার মাইক টাইসন। যদি এ জল্পনা সত্যি হয়, তবে নিঃসন্দেহে ২০২৫ সালের বিনোদন দুনিয়ার অন্যতম বড় চমক হবে এটি।

    আন্ডারটেকার ১৯৯০ সালে ডব্লুডব্লুই রিংয়ে পা রাখেন। তিন দশকেরও বেশি সময় ধরে কুস্তির দুনিয়া কাঁপানো এই রেসলার জিতে নিয়েছেন অসংখ্য খেতাব ও অনুরাগীর হৃদয়।

    অন্যদিকে, সঞ্চালনায় থাকা সালমান খানের পারিশ্রমিক নিয়েও চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহে ৮-১০ কোটি টাকা করে পাচ্ছেন তিনি। মোট পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি। টানা ১৫ সপ্তাহ ধরে চলবে অনুষ্ঠান।

    বিগ বস-১৯ শুরু হচ্ছে আগামীকাল ২৪ আগস্ট থেকে। প্রথমে এপিসোডগুলো দেখা যাবে ওটিটি-তে, আর দেড় ঘণ্টা পর সম্প্রচারিত হবে টেলিভিশনে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ