বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

    তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তাদের অভিযোগ, যথাযথ নিয়মনীতি মেনে কারখানা বন্ধের কোনো নোটিশ বা ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়া হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

    ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনও ধরনের আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

    এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, তেজগাঁওয়ের নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। এ কারণে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ নিয়োজিত আছে।

    ডাইভারশন ব্যবহারের অনুরোধ জানানিয়ে ডিএমপির বলেছে–

    ১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

    ২. আমতলী, গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

    ৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

    ৩ মহাখালী থেকে বনানী, গুলশান, উত্তরাগামী রুটে আউট গোয়িংয়ে যানচলাচল করা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন