বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মাত্র ৩০ বছর বয়সে সম্পদশালী এই পপ তারকা কে?

    মাত্র ৩০ বছর বয়সে সম্পদশালী এই পপ তারকা কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডুয়া লিপার ক্যারিয়ার শুরু ২০১৭ সালে। কিন্তু ২০২০ সালের ফিউচার নস্ট্যালজিয়া তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। সঙ্গীত জীবনের অল্প সময়ে মেধা ও পরিশ্রমের জোরে গড়েছেন অনেক রেকর্ড ও বিশাল সম্পদ।

    ২২ আগস্ট ছিল তার ৩০তম জন্মদিন। জামাইকায় বয়ফ্রেন্ড কলাম টার্নারের সঙ্গে উদযাপন করেছেন দিনটি। এর আগে তিনি তার ২৯তম জন্মদিন উদযাপন করেছিলেন আইবিজায়, যেখানে তিনি জ্যাকেমাসের কাস্টম ব্যাকলেস গাউন পরেছিলেন।

    গান থেকেই কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন ডুয়া লিপা। এ বছর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ প্রকাশ করছে দ্য সানডে টাইমস। তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছেন তিনি। ডুয়া লিপার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার!

    এই বছরের জুনে ভোগ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ডুয়া বলেন, ‘আমরা বাগদান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাটাই অনেক বিশেষ কিছু।’
     
    গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় ডুয়া লিপাকে। ‘বার্বি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তার। ‘আরগাইল’ সিনেমায়ও তাকে দেখা গেছে। ১৯৯৫ সালে লন্ডনে জন্ম ডুয়া লিপার। তবে তার মা-বাবা যুক্তরাজ্যের মানুষ নন, কসোভোর। ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে আটকা পড়েন। ১৯৯২ সালে শরণার্থী হিসেবে আশ্রয় নেন যুক্তরাজ্যে। পরে সেখানেই থিতু হন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ