বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মাদক বিক্রির অভিযোগে মানিকগঞ্জ ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার 

    মাদক বিক্রির অভিযোগে মানিকগঞ্জ ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশের (ডিবি) তিন সদস্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে মাদক বিক্রি ও অর্থ আত্মসাতের। তদন্তের মুখে পড়ে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

    অভিযুক্তরা হলেন, এসআই আবুল হোসেন, এএসআই হারুনুর রশীদ, কনস্টেবল তাওহীদ

    গত ১৬ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় ঢাকার ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় র‌্যাব-৪ এর হাতে ধরা পড়েন তারা। অভিযোগ— এক র‌্যাব সোর্সের কাছে মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এসআই আবুল হোসেন ও কনস্টেবল তাওহীদ। তবে আগে থেকেই আঁচ পেয়ে পালিয়ে যান এএসআই হারুনুর রশীদ এবং সেলফি পরিবহণের বাসে করে মানিকগঞ্জে ফিরে আসেন।

    পরে আটক দুজনকে নবীনগরে র‌্যাব-৪ এর সিপিসি-২ কার্যালয়ে নেয়া হয়। পরে পুলিশ সুপার ও ডিবি ইনচার্জের তৎপরতায় ফেরত আনা হলেও তিনজনকেই সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়।

    মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, “র‌্যাবের লিখিত অভিযোগের পরপরই তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

    এর আগে গত ২৫ জুন সিংগাইরে অভিযানে হেরোইন-ইয়াবা গায়েব এবং সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সে সময় গণমাধ্যমেও বিষয়টি প্রকাশ হয়েছিল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন