বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজার ও হবিগঞ্জের বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার

    মৌলভীবাজার ও হবিগঞ্জের বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদ দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

    তারা হলেন, মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী।

    শুক্রবার (২২শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

    এতে বলা হয়, তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

    এ চিঠির অনুলিপি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ও সদস্য সচিব এবং হবিগঞ্জ জেলা বিএনপি'র ১নং যুগ্ম আহ্বায়ক'কে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, বিএনপি একটি বিশাল ও সুশৃঙ্খল দল। এখানে যদি কেউ দলের দায়িত্বে থেকে দলকে জনগণের সামনে কলুষিত করার চেষ্টা করে, তাহলে কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না।

    তিনি আরও বলেন, ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো অপরাধের দায় দল এ দ্বায়ভার বিএনপি'র গলায় দেওয়া যাবে না। সেজন্য যারা সীমা লঙ্ঘন করবে, দলের জন্য হুমকি হবে, তাদের বিরুদ্ধে দল এভাবেই ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতে নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন