বিয়ের খবর প্রকাশ, তবে কি গোপন রেখেছেন জিয়া–বরুণ?

অভিনেত্রী জিয়া মানেক, যিনি ‘সাথ নিভানা সাথিয়া’-এর গোপী বৌমা চরিত্রে পরিচিত, বিয়ে করেছেন অভিনেতা বরুণ জৈনের সঙ্গে। ছবি প্রকাশের পর ভক্তরা বিস্মিত, মনে হচ্ছে বিয়ে চুপিসারে হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, অভিনেত্রী জিয়া মানেক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন। কয়েকটি মার্জিত সোনালী পোশাকে নিজেদের বিয়ের ছবিও পোস্ট করেছেন তিনি।
এই তারকা জুটি বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, সৃষ্টিকর্তার কৃপায় ও সব ভালোবাসার ফলে আমরা হাতে হাত রেখে, হৃদয় থেকে হৃদয়ের এই মিলনে পা রেখেছি।
এ দম্পতি যোগ করেছেন, ‘আমরা দু’জন বন্ধু ছিলাম, তবে আজ আমরা স্বামী-স্ত্রী। আমাদের সব প্রিয় মানুষদের ভালোবাসা, আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞা। যারা আজকের দিনটি বিশেষ করে তুলেছে।’ তবে অবাক করার বিষয় হচ্ছে, অভিনেত্রী তার বিয়ের পোস্টটির মন্তব্যের অপশন বন্ধ করে দিয়েছেন। ফলে শুরু হয়েছে বিতর্কের।
প্রসঙ্গত, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো হিট শোয়ে গোপীর চরিত্রে অভিনয়ের পর তারকা খ্যাতি লাভ করেন জিয়া মানেক। ‘জেনি অর জুজু’ ও ‘তেরা মেরা সাথ রাহে’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।২০১২ সালে নৃত্যবিষয়ক রিয়েলিটি শো ‘ঝালক দিখলা জা ৫’-এ অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে অভিনেতা বরুণ ‘দিয়া অর বাতি হাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেইন’-এ রচনা করতে দেখা গেছে।
দৈএনকে/ জে. আ